ইয়েমেনের আদালতে ট্রাম্পের ফাঁসির আদেশ

০১ অক্টোবর ২০২০, ০৯:৪৪ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানসহ ১০ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন ইয়েমেনের একটি আদালত। মঙ্গলবার আসামিদের অনুপস্থিতে এ রায় দেয়া হয়।

পার্সটুডের খবরে বলা হয়েছে, ২০১৮ সালের আগস্টে ইয়েমেনের সা’দা প্রদেশের দাহয়ান শহরে স্কুল বাসে বোমা হামলা চালানো হয়। এতে ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের বেশিরভাগ স্কুলের শিশু। আর এ হামলায় আহত হন কমপক্ষে ৮০ জন। সৌদি জোটের জঙ্গিবিমান থেকে স্কুল বাসকে লক্ষ্যবস্তু বানিয়ে বোমা হামলার দায়ে তাদের অভিযুক্ত করা হয়।

ইয়েমেনের বিচারক রিয়াদ আর রাজামির নেতৃত্বাধীন আদালত এই হামলার পেছনে ট্রাম্পসহ ১০ জনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হতে পেরেছেন।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপের পর বিমান হামলা শুরু করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশ। এ পর্যন্ত আগ্রাসনে ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছেন। এছাড়া আহত ও বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ।

৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬