কংগ্রেস নেতা রাহুল গান্ধী গ্রেপ্তার

০১ অক্টোবর ২০২০, ০৪:৫৮ PM
রাহুল গান্ধীকে গ্রেপ্তার করছে পুলিশ

রাহুল গান্ধীকে গ্রেপ্তার করছে পুলিশ © সংগৃহীত

ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) নেতা রাহুল গান্ধীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভারতের উত্তর প্রদেশের হাথরসে এক দলিত নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে তার বাড়িতে যাওয়ার পথে ১৪৪ ধারা ভাঙ্গার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

গণধর্ষণ ও নির্মম অত্যাচারে হাথরসে এক দলিত নারীর মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে পুরো ভারত। বুধবার মুম্বাইতে মোমবাতি মিছিল করেছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। সেই আন্দোলন আরও জোরদার করতেই হাথরস যাওয়ার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী।

জানা গেছে, বৃহস্পতিবার রাহুল ও প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতা-নেত্রীদের প্রতিনিধি দলের একটি কনভয় হাথরসের পথে রওনা হয়। কংগ্রেসের এই কর্মসূচি ঠেকাতে ১৪৪ ধারা জারি করেছিল যোগী সরকার। রাহুল-প্রিয়াঙ্কাদের কনভয় হাইওয়ের গ্রেটার নয়ডায় আসতেই আটকে দেওয়া হয়। কিন্তু এরপরও রাহুল-প্রিয়াঙ্কা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে হেঁটে রওনা দেন হাথরসের দিকে।

রওনা দেওয়ার পরই পুলিশ তাকে ওই খানে যেতে বাঁধা দেয়। তখন তিনি তার টুইটে লেখেন ‘এইমাত্র পুলিশ আমাকে ধাক্কা দিয়েছে, লাঠিচার্জ করেছে এবং মাটিতে ফেলে দিয়েছে। আমি জানতে চাই এদেশে কি কেবল মোদিই হাঁটতে পারবেন? সাধারণ মানুষ কি হাঁটতে পারবেন না?

রাহুল-প্রিয়াঙ্কাদের দলটিকে হাথরস থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূর থাকতেই আটকে দেয় পুলিশ। এসময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা রাহুলকে বলেস, ‘আপনি ১৪৪ ধারা ভাঙছেন।’

জবাবে রাহুল বলেন, ‘১৪৪ ধারার অপব্যবহার করছেন আপনারা। কথা কাটাকাটির এক পর্যায়ে এখান থেকে রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ।

ট্যাগ: ভারত
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬