আয়কর তথ্য: ট্রাম্প বললেন সময় মতো দিবেন, বাইডেন বললেন ‘ইনশাল্লাহ’

০১ অক্টোবর ২০২০, ১০:৩২ AM
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত ডিবেটে ট্রাম্প ও বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত ডিবেটে ট্রাম্প ও বাইডেন © ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত ডিবেটের একপর্যায়ে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন ‘ইনশাল্লাহ’ শব্দ উচ্চারণ করেছেন। এটিকে অনেকেই ঐতিহাসিক ঘটনা হিসেবে অভিহিত করেছেন।

মঙ্গলবার প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে প্রথমবারের মতো ডিবেট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। এ সময়ই প্রেসিডেন্ট ট্রাম্পের আয়কর তথ্য দাখিল প্রসঙ্গে তিনি আরবি শব্দটি উচ্চারণ করেণ।

তবে তিনি কাঙ্ক্ষিত ফলাফলের ব্যাপারে আশাবাদী অর্থে ব্যবহার না করে ইনশাল্লাহ শব্দটি বিদ্রূপ করেই প্রয়োগ করেছেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্প কোনো দিনই তার আয়কর তথ্য প্রকাশ করবেন না বোঝাতেই তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

মঙ্গলবারের বাইডেনের সঙ্গে বিতর্কে ট্রাম্পের আয়কর প্রদানের বিষয়টি আলোচনায় আসে। এসময় অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস ওয়ালেস বারবার চাপ দেন যে, ট্রাম্প কবে আয়কর দাখিলের তথ্য প্রকাশ করতে পারেন। আর উত্তরে ট্রাম্প বারবার বলতে থাকেন, আপনারা সময় মতোই তা দেখতে পাবেন।

আর এসময় জো বাইডেন ব্যঙ্গ করে বলেন, কবে? ইনশাল্লাহ?

বাইডেন সত্যিই ইনশাল্লাহ বলেছিলেন কিনা তা নিয়ে সন্দেহ ওঠায় বাইডেনের প্রচারণা শিবিরের পক্ষ থেকে তা নিশ্চিত করেছেন এনপিআর-এর জাতীয় রাজনীতি বিষয়ক প্রতিনিধি আসমা খালিদ।

সম্প্রতি বাইডেন তার ব্যক্তিগত আয়ের যে তথ্য প্রকাশ করেছেন তা অনুযায়ী, সাবেক এই ভাইস প্রেসিডেন্ট ও তার স্ত্রী জিল বাইডেন তাদের মোট সম্পদ ৯ লাখ ৮৫ হাজার ডলারের ৩০ শতাংশ আয়কর পরিশোধ করেছেন।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলা হয়, গত ১৫ বছরের মধ্যে ১০ বছর ট্রাম্প কোনো আয়কর প্রদান করেননি। খবরে বলা হয়েছে, ২০১৬ সালে মাত্র ৭৫০ ডলার ও ২০১৭ সালে আরো ৭৫০ ডলার আয়কর প্রদান করেছেন। (সূত্র: আল জাজিরা ও ওয়াশিংটন পোস্ট)

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬