পাবজি খেলতে গিয়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

২৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪০ PM

© প্রতীকী ছবি

মোবাইলে পাবজি খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নাটোরের লালপুরের বাওড়া-বৃষ্টপুর রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম ফারুক হোসেন (১৮)।

ফারুক উপজেলার বাওড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং গোপালপুর বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

নিহতের বাবা বাচ্চু মিয়া জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছয়মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই সুযোগে বন্ধুদের সাথে মোবাইল গেমে আসক্ত হয় তার ছেলে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির পাশে রেল লাইনের ওপর  চার বন্ধু পাশাপাশি বসে মোবাইলে “পাবজি” ও “ফ্রি ফায়ারে” মেতে ওঠে। পরে রাত বেশি হওয়ায় অন্যরা চলে গেলেও ফারুক একাকী রেল লাইনে বসেই পাবজি খেলছিল।

গেমসটি খেলতে গিয়ে সে এতটাই বেখেয়াল হয়ে পড়েছিল যে, ট্রেন আসলেও তা বুঝতে পারেনি। ফলে একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।   

মোবাইল গেম আসক্তির কারণেই তার ছেলের অকাল মৃত্যু হয়েছে বলে আহাজারি করতে থাকেন নিরুপায় বাবা বাচ্চু।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাওড়া-বৃষ্টপুর সংযোগে ঈশ্বরদীগামী মালগাড়ি ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রথমে মস্তক বিচ্ছিন্ন দেহ ও পরে প্রায় ১ কিলোমিটার দূরে মাথা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করে।

বই আছে, পড়ার জায়গাও আছে; নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬