নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন রুশ প্রেসিডেন্ট

২৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৯ PM
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন © সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানায়, ক্রেমলিন থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নোবেল কমিটির কাছে পাঠানো হয়নি।

বৃহস্পতিবার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের জানান, নোবেল শান্তি পুরস্কারের জন্য রাশিয়ার প্রেসিডেন্টের নাম প্রস্তাব করেছেন বিখ্যাত রুশ লেখক সের্গেই কোমকভ।

এর আগে গত ১০ সেপ্টেম্বর সের্গেই কোমকভ পুতিনের নাম প্রস্তাব করে নোবেল কমিটির কাছে চিঠি পাঠান। আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন, বিশ্বে শান্তি ফেরাতে তাদের অনেকের তুলনায় রুশ প্রেসিডেন্ট বেশি উদ্যোগী বলে মনে করেন তিনি।

প্রেসিডেন্টের মুখপাত্র পেসকভ বলেন, ‘যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় (পুতিনকে পুরষ্কৃত করার) তাহলে তো খুবই ভালো। যদি নাও হয়, তাহলেও এটি কোনো সমস্যা না।’

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।

বই আছে, পড়ার জায়গাও আছে; নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬