হাইকোর্টে দৈনিক সংগ্রাম সম্পাদকের জামিন

২৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৫ PM
বাংলাদেশ সুপ্রীম কোর্ট

বাংলাদেশ সুপ্রীম কোর্ট © ফাইল ফটো

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা দৈনিক সংগ্রামের প্রকাশক ও সম্পাদক আবুল আসাদকে এক বছরের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মো. এমদাদুল হক ও মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকর মাহবুব হোসেন ও মোহাম্মদ শিশির মনির।

এ ব্যাপারে শিশির মনির গণমাধ্যমকে জানান, গত ১৩ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহিতা আইনে করা মামলায় আবুল আসাদের জামিন আবেদন খারিজ করে দিয়েছিলেন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। তবে কোর্ট খোলার পর তাকে নিয়মিত বেঞ্চে জামিন আবেদন করতে বলা হয়েছিল। তাই আমরা নিয়মিত বেঞ্চে জামিন আবেদন করেছিলাম। আজ ওই আবেদন শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।

জানা গেছে, ২০১৯ সালের ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ সাত-আটজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

এ মামলার ভিত্তিতে হাতিরঝিল থানা পুলিশ ১৩ ডিসেম্বর রাতে সন্ধ্যায় সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয়।

বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬