নেপালের পাঠ্যবইয়ে যুক্ত হলো বিতর্কিত মানচিত্র

১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৬ PM

© সংগৃহীত

ভারতের আপত্তির মুখে সংবিধান সংশোধন করে উত্তরাখণ্ডের কালাপানি, লিপুলেখ গিরিপথ এবং লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে সংযোজিত করেছে নেপাল। এরপরে সেই নতুন মানচিত্র সম্বলিত পাঠ্যবই প্রকাশ করেছে নেপালের শিক্ষা অধিদপ্তর।

দেশটির শিক্ষামন্ত্রী গিরিরাজ মনি পোখারেল জানান, উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইয়ে নতুন মানচিত্র সংযোজন হয়েছে। শিক্ষামন্ত্রী নিজেই ভূমিকা লিখেছেন। আর সেখানে কালাপানিসহ বিতর্কিত এলাকাগুলো নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে।

নতুন বইয়ে নেপালের মোট ভূখণ্ড উল্লেখ করা হয় ১,৪৭,৬৪১.২৮ বর্গ কিলোমিটার। এর মধ্যে শুধু কালাপানি এলাকা ধরা হয়েছে ৪৬০ বর্গ কিলোমিটার।

সরকারি একটি সূত্র জানিয়েছে, নতুন মানচিত্র সংযোজিত করে নতুন ১ টাকা ও ২ টাকার কয়েনও তৈরি করা হচ্ছে। দশেরার দিন আনুষ্ঠানিকভাবে সেই কয়েন নেপালের বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে দেশটির অলি সরকারের। নয়া মানচিত্রসহ নতুন কয়েনে নেপালের মন্ত্রিসভা আগেই অনুমোদন দিয়েছে।

এর মধ্যে আরও দুটি ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করতে শুরু করেছে কাঠমান্ডু। উত্তরাখণ্ডের নৈনিতাল ও দেরাদুনকেও নেপালের ভূখণ্ড বলে দাবি করা হয়েছে। এর আগে, গত জুনে উত্তরাখণ্ডের লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নেপালের ভূখণ্ড হিসেবে দাবি করে সংসদের উচ্চকক্ষে নতুন মানচিত্র বিল পাশ করানো হয়।

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
খাবার খেয়ে ক্যান্টিনের বিল পরিশোধ না করার অভিযোগ ছাত্রদল নে…
  • ০৫ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক টাকার মাস্টার-খেলায় উৎসাহ…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬