ডিজিটাল কলেজ চালু হচ্ছে সৌদি নারীদের জন্য

১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৯ PM

© সংগৃহীত

সৌদি আরবে নারী শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো দুটি ডিজিটাল কলেজ চালু করেছে দেশটির সরকার। বুধবার দেশটির শিক্ষামন্ত্রী হামাদ আল শেখ রাজধানী রিয়াদ ও জেদ্দায় ডিজিটাল কলেজ দুটির উদ্বোধন করেন।

সৌদি নারীদের আধুনিক প্রযুক্তি বিষয়ক কাজে সম্পৃক্ত করার কথা উল্লেখ করে উদ্বোধনী অনুষ্ঠানে হামাদ শেখ বলেন, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ক্ষমতায়ন ও সর্বোচ্চ সহায়তার মাধ্যমে নারীদের উন্নয়ন কর্মসূচির মূলভিত্তি হিসেবে রাখতে চান।

তিনি জানান, সৌদি আরবের ভিশন টুয়েন্টি থার্টিন-এ জাতীয় অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নারীর কর্মসংস্থান, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও সক্ষমতার মূল্যায়নের মাধ্যমে নারীর উন্নয়ন করা হচ্ছে। আর এ উদ্দেশ্য পূরণে টিভিটিসি কাজ করে যাচ্ছে।

উদ্বোধন হওয়া দুটি ডিজিটাল কলেজে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা পাঠদান করবেন। এতে চার হাজারেরও বেশি নারী শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করতে পারবে। এখান থেকে প্রযুক্তি বিষয়ক নানা বিষয়ে অনার্স ও ডিপ্লোমা ডিগ্রি নেওয়ার ব্যবস্থা থাকবে।

সূত্র: আরর নিউজ

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
খাবার খেয়ে ক্যান্টিনের বিল পরিশোধ না করার অভিযোগ ছাত্রদল নে…
  • ০৫ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক টাকার মাস্টার-খেলায় উৎসাহ…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬