গ্রিসে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

১৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৩ PM

© সংগৃহীত

গ্রিসের আসপোপিরগো নামক স্থান থেকে আব্দুল মমিন ও মোহাম্মদ শাহীন নামে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে পাঠানো হবে।

নিহত দুইজনেরই বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জের কামড়াখাই গ্রামে। নিহত মমিন কামড়াখাই গ্রামের বাবার নাম আব্দুর রাজ্জাক-গুলেসা বেগম দম্পতির ছেলে। আর শাহীন একই গ্রামের নুর হোসেন-আমিনা খাতুনের সন্তান। 

পুলিশ জানিয়েছে, কে বা কারা তাদের হত্যা করে পরিত্যক্ত দুটি কনটেইনারের পৃথক পৃথক রুমে রেখে যায়। তাদের একজন মাথায় ও আরেকজন গলায় গুলিবিদ্ধ ছিলেন। 

গ্রিসের প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর জোর দাবি জানিয়েছেন। 

ইতোমধ্যে গ্রিক পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস।

প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি বিকাশে, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬