উপরে যেতে পারছিলেন না বৃদ্ধা, সিঁড়িতেই আদালত বসালেন বিচারক

০৫ সেপ্টেম্বর ২০২০, ১০:০৭ PM

© সংগৃহীত

আদালতের সিঁড়ি বেয়ে উঠতে পারছিলেন না এক বৃদ্ধা। হতাশ হয়ে বসেছিলেন সিঁড়ির গোড়ায়। পরে খবর পেয়ে ফাইলপত্র নিয়ে নিজেই নিচে নেমে অভিযোগ শুনে সুরাহা করে দিলেন বিচারক।

ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভুপালপল্লির জেলা আদালতে এমনই বিরল ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনা। আদালতের ওই বিচারককে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

আব্দুল হাশেম নামের ওই বিচারক তার কেরানির কাছে জানতে পারেন, বয়স্ক ভাতা পাচ্ছেন না বলে দুই বছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন ওই বৃদ্ধা। শুনানির দিন ঠিক হলেও, বয়স আর ক্লান্তির কারণে সিড়ি বেয়ে উঠতে পারছিলেন না তিনি। সব শুনে আবদুল হাশেম নিচে নেমে সিঁড়ির গোড়ায় বসেই শুনানি সম্পন্ন করেন। দুই বছর ধরে ঝুলে থাকা বিষয়টিরও সুরাহা হয়।

বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগ…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ হাজার রান, ৮ সেঞ্চুরি—তবু জাতীয় দলে খেলার ইচ্ছা নেই তাইবু…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার …
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬