ক্লাসের পড়া হুবহু বলে দিতে পারত সুশান্ত: শিক্ষক

০৫ সেপ্টেম্বর ২০২০, ১০:১৯ PM

© সংগৃহীত

লেখাপড়ার সুবাধে সুশান্ত সিংহ রাজপুতকে দীর্ঘ সময় খুব কাছে পেয়েছেন তার কলেজ শিক্ষক অধ্যাপক আরসি সিংহ। তার চোখে কেমন ছিলেন সুশান্ত? দেশটির শিক্ষক দিবসে জানালেন অধ্যাপক সিংহ। তিনি জানিয়েছেন, সুশান্ত দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে ২০০৩ সালে ভর্তি হন।

অধ্যাপক আরসি সিংহ বলেন, সুশান্ত ক্লাসে ভীষণ চুপচাপ থাকত। ভীষণ মনোযোগী একটা ছাত্র ছিল সে। এতটাই শান্ত ছিল মাঝে মাঝে মনে হত যা পড়াচ্ছি বুঝছে তো? কাছে গিয়ে জিজ্ঞাসা করতাম, কী বুঝেছ বল। দেখতাম বুঝছে তো বটেই। যা বলছি সব হুবহু বলে যাচ্ছে। এতটাই মেধাবী ছিল সে।

কলেজের ভর্তি পরীক্ষায় সুশান্ত সপ্তম হয়েছিলেন। নিয়েছিলেন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং। পড়াশোনায় ভাল ছেলেটি তৃতীয় বর্ষে উঠে হঠাৎই ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেন। আপন করে নেন থিয়েটারকে। তারপর ছোট পর্দা, বড় পর্দা- চারিদিকে শুধুই সাফল্য।

শিক্ষক আরসি সিংহ বলেন, “চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা ছিল ছেলেটার। এত তাড়াতাড়ি যে সব শেষ হয়ে যাবে আমি ভাববে পারিনি। ও যেন ন্যায়বিচার পায়’’।

বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগ…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ হাজার রান, ৮ সেঞ্চুরি—তবু জাতীয় দলে খেলার ইচ্ছা নেই তাইবু…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার …
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬