সুইজারল্যান্ড পার্লামেন্ট নির্বাচনে প্রথম বাংলাদেশি প্রার্থী

০৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৪ AM

© সংগৃহীত

সুইজারল্যান্ডের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রথম মুসলিম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লার লাকসামের আনোয়ার হোসেন। আগামী ২৫ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ব্যাসেল সিটি থেকে সিভিপি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই বাংলাদেশি।

তার গ্রামের বাড়ি লাকসাম উপজেলা শহর সংলগ্ন ফতেপুর গ্রামে। তিনি রঙ্গু মিয়ার ছেলে এবং গুম হওয়া লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবীর পারভেজের ছোট ভাই। তার চার ভাইয়ের মধ্যে আনোয়ার হোসেন তৃতীয়।

বড় ভাই গোলাম ফারুক জানান, এমবিএ ডিগ্রিধারী আনোয়ার সুইজারল্যান্ডের স্থায়ী বাসিন্দা ও সেখানকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক। তার শ্বশুর-শাশুড়িও সুইজারল্যান্ডের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত।

প্রসঙ্গত, সুইজারল্যান্ডে প্রতি চার বছর অন্তর পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে ১১০ জন সংসদ সদস্যের সরকার গঠিত হয়। যুক্তরাষ্ট্রীয় আধা-গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেশটিতে চারটি রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে পর্যায়ক্রমে সরকার পরিচালনার দায়িত্ব পালন করে। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিবছর ১ জানুয়ারি রাষ্ট্রপতি পরিবর্তন হয়। চার দলের ঐক্যমতের ভিত্তিতে গঠিত মন্ত্রিপরিষদের একজন সদস্য প্রতি এক বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

সূত্র: ইউএনবি

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬