দেশে ফিরলেন সাকিব

০২ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৩ AM

© ফাইল ফটো

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এদিকে অনেকটা গোপনীয়তা রক্ষা করে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানীর বাসায় গেছেন সাকিব।

কোভিড-১৯ পরীক্ষা করে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন সাকিব। কেননা ২৮ অক্টোবর শেষ হবে তার নিষেধাজ্ঞার মেয়াদ। ফলে আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন তিনি।

অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় টেস্ট থেকেই তাকে দলে পাওয়া যেতে পারে। তবে দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার সময়ও নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সাকিব দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারবেন না, যেতে হবে পৃথকভাবে।

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬