জাকারবার্গকে পেছনে ফেলে বিশ্বের তিন নম্বর ধনী এলন মাস্ক

০২ সেপ্টেম্বর ২০২০, ০৯:২২ AM

© ফাইল ফটো

বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন এলন মাস্ক। আর তিন নাম্বারে ছিলেন আরেক অন্যতম শীর্ষ ধনী ফেসবুকের নির্মাতা মার্ক জাকারবার্গ। সাম্প্রতি মার্ক জুকেরবার্গকে হারিয়ে তৃতীয় এই স্থান দখল করলেন এলন মাস্ক। তিনি বর্তমানে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি এই মুহূর্তে।

ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী সোমবার সম্পত্তির অঙ্কের ভিত্তিতে জাকারবার্গকে হারিয়ে দিয়েছেন মাস্ক। ওই দিন জাকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ ৩৯ হাজার ১৯২ কোটি টাকা। তাকে টেক্কা দিয়েছেন এলন মাস্ক। তার সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে প্রায় ৯ লাখ ৪২ হাজার টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরে মাস্কের সংস্থা টেসলার শেয়ারের দর বেড়েছে রকেটের গতিতে। প্রায় ৪৭৫ শতাংশ বৃদ্ধি ঘটেছে। তার জেরেই জাকারবার্গকে টপকে গিয়েছেন তিনি।

গত সপ্তাহেই জাকারবার্গ, জেফ বেজোসের সঙ্গে সেন্টি বিলিওনেয়ার (১০ কোটি ডলার বা তার বেশি সম্পত্তি) ক্লাবে যোগ দিয়েছিলেন এলন মাস্ক। সপ্তাহ ঘুরতে না ঘুরতে তার মুকুটে নতুন পালক যোগ হল। সারা দুনিয়ায় ধনকুবেরদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন আমাজন কর্তা জেফ বেজোস।

তার অনেকটাই পিছনে রয়েছেন মাস্ক। করোনা অতিমারির সময়ে গোটা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দার মুখে তখন ধনকুবেরদের সম্পত্তি বৃদ্ধির বিষয়টা বিতর্কেরও জন্ম দিয়েছে। বিপুল সম্পদ আয়ে কর বসানোর প্রাস্তাব দেন মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স।

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬