বাবাকে নিয়ে আবেগঘন টুইট প্রণব কন্যার

৩১ আগস্ট ২০২০, ১০:১২ PM

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আজ সোমবার (৩১ আগস্ট) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘ ৬০ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশটির পররাষ্ট্র, প্রতিরক্ষা, যোগাযোগ, অর্থসহ অনেক মন্ত্রণালয় সামলেছেন তিনি।

প্রণব মুখার্জির মৃত্যুতে আবেগী এক টুইটার পোস্টে শ্রদ্ধা জানিয়েছেন মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘প্রণব মুখোপাধ্যায়ের কন্যা হয়ে আমি গর্বিত।’

টুইটারে প্রণব কন্যা লিখেছেন, ‘বাবা সারা জীবন দেশের সেবা করেছেন, মানুষের সেবা করেছেন। তোমার মেয়ে হতে পেরে ভাগ্যবান ও আশীর্বাদধন্য। তোমার প্রিয় কবিতা, সবারে প্রণাম করে যাই।’

গত ১০ আগস্ট হাসপাতালে ভর্তির পর প্রণব মুখার্জির করোনা শনাক্ত হয়। সেই অবস্থাতেই দীর্ঘ অস্ত্রোপচার হয়। এরপর থেকে ভেন্টিলেশনে রাখা হয় তাকে। অস্ত্রোপচারের আগে নিজের করোনা সংক্রমিত হওয়ার খবর প্রণব মুখোপাধ্যায় টুইট করে জানিয়েছিলেন নিজেই। সেটাই ছিল তার শেষ টুইট।

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬