ইমাম হোসেনের (রা.) আত্মত্যাগ সাম্য ও ন্যায়ের প্রেরণা

৩১ আগস্ট ২০২০, ০২:১১ PM

© ফাইল ফটো

ইমাম হোসেন (রা.)-কে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (৩০ আগস্ট) পবিত্র আশুরা উপলক্ষে পোস্ট করা টুইটার বার্তায় মোদি বলেছেন, সত্য ও ন্যায়ের প্রতি অবিচল ছিলেন মোহাম্মদ (সা.)-এর এই দৌহিত্র।

দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে মোদি সংখ্যালঘুদের আস্থা অর্জনের লক্ষ্যে ‘সব কা বিশ্বাস’-এর মন্ত্র নিয়েছিলেন। তবে লোকসভা নির্বাচনে জয়ের পর সংখ্যালঘুদের আস্থা অর্জনের কথা বললেও এক বছরের বেশি সময় ধরে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপ সংখ্যালঘুদের আতঙ্কিত করেছে বলে অভিযোগ রয়েছে।

এমন সময়েই আশুরা উপলক্ষে টুইট করলেন তিনি। টুইটারে মোদি লিখেছেন, ‘আমরা ইমাম হোসেনের আত্মত্যাগকে স্মরণ করি। তার কাছে সত্য ও ন্যায়ের মূল্যবোধের থেকে অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ ছিল না। সাম্য ও ন্যায়ের প্রতি তার অঙ্গীকার অনেকের জন্যই প্রেরণার।’

তবে বিরোধীদের অভিযোগ, কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল, এনআরসি ও নাগরিকত্ব আইনে সংখ্যালঘুদের মধ্যে আরও আতঙ্ক তৈরি হয়েছে। খবর: আনন্দবাজার।

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬