আত্মহত্যা করেছেন অভিনেত্রী লরেন মেন্ডেস

৩০ আগস্ট ২০২০, ০৯:২৫ PM
লরেন মেন্ডেস

লরেন মেন্ডেস © সংগৃহীত

উদীয়মান মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস মারা গেছেন। আজ রবিবার (৩০ আগস্ট) সকালে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে ঠিক কী কারণে আত্মঘাতী হলেন, এ বিষয়ে কিছুই জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা হাবীব শাকিল

তিনি বলেন, কিছুদিন আগে একটি কাজ নিয়ে লরেনের সঙ্গে ফেসবুকে কথা হয়েছিল। আজ শুনলাম, লরেন আত্মহত্যা করেছে। আমরা বোধহয় সন্তানদের জীবনদর্শন সম্পর্কে জ্ঞান দেই না। হতাশা থেকে অনেক তরুণই আত্মহত্যা করছে। সিস্টেমটাই যেন এমন হয়ে যাচ্ছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, কালাচাঁদপুর এলাকায় একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

লরেন মেন্ডেস একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনের মডেল হয়ে পরিচিতি পান। ‘ঘোর’ শিরোনামে সংগীতশিল্পী তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওর মডেল হয়ে সাড়া ফেলেন তিনি। এছাড়া মিনারের ‘নেই’ গানের মডেল হয়েও আলোচিত হন এই তরুণী।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬