কোরআন অবমাননার প্রতিবাদে সুইডেনে বিক্ষোভ, আটক ২০

৩০ আগস্ট ২০২০, ০৬:২০ PM
সুইডেনের রাস্তায় বিক্ষোভ

সুইডেনের রাস্তায় বিক্ষোভ © সংগৃহীত

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে শত শত মানুষ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ইট-পাটকেল বিনিময় হয়। অগ্নিসংযোগ ও সংঘর্ষের জের ধরে অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।

সুইডেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার কোরআন অবমাননার ঘটনায় জড়িত থাকার অভিযোগেও তিনজনকে আটক করা হয়েছে।

সুইডিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুই বছরের জন্য কোরআন অবমাননাকারী পালুদানের সুইডেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডেনমার্কের ওই উগ্র ইসলামবিদ্বেষী নেতা এর আগে পবিত্র কোরআনকে অবমাননা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল।

এর আগে গত শুক্রবার মালমো শহরের কেন্দ্রস্থলে উগ্র ডানপন্থি ইসলাম বিদ্বেষীরা পবিত্র কোরআনে আগুন ধরিয়ে দেয়ার পর সেখানকার অভিবাসী অধিবাসীরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সুইডেনের পুলিশ বলছে, প্রায় ৩০০ মানুষ প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছিল।

কোরআন পোড়ানোর ঘটনায় ওআইসির নিন্দা

সুইডেনের মালমো শহরে পবিত্র কোরআন পুড়িয়ে ফেলার ঘটনার নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। ওআইসি এক বিবৃতে জানায়, ‘সুইডেনের মালমোতে মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে ব্যঙ্গ করে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন।’

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬