এমিনে এরদোগানের সঙ্গে ছবি, রোষানলে আমির খান

৩০ আগস্ট ২০২০, ০২:০৩ PM

© সংগৃহীত

সাম্প্রতি বলিউডের সুপারস্টার তারকা আমির খান ‘লাল সিং চাড্ডা’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য তুরস্কে অবস্থানকালে দেশটির ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের সাথে দেখা করেন। আমির গত ১৫ আগস্ট তুরস্কের ফার্স্ট লেডির সাক্ষাতের একটি ছবি এরদোয়ান টুইটারে দেন এবং সেখানে টুইট করে তিনি জানান, বিখ্যাত ভারতীয় এই অভিনেতার সঙ্গে দেখা করতে পেরে তিনি আনন্দিত।

এদিকে এরদোয়ানের দেয়া ছবি খুব দ্রুতই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া এই ছবির জন্যই সরকার দলীয় সমর্থকদের সমালোচনার মুখে পড়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। দেশের শত্রুর সঙ্গে বন্ধুত্ব করছেন- এমন অভিযোগ তুলে তাকে দেশদ্রোহী আখ্যাও দিয়েছেন অনেকে।

তবে তার এই সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) তাদের ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যায় আমির খানকে নিয়ে 'ড্রাগন কা প্যায়ারা খান' শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করে।

ড্রাগন বলে চীনকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ, আমিরকে 'চীনের প্রিয় খান' আখ্যাও দেয় তারা। চীনের মোবাইল কোম্পানি ভিভোর সাথে আমির খানের চুক্তিবদ্ধ থাকার কথাও উল্লেখ করা হয়েছে নিবন্ধটিতে।

জানা গেছে, চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে আমিরের ১.১৬ মিলিয়নের বেশি ফলোয়ার আছে। চীনে তার এই জনপ্রিয়তার কথা উল্লেখ করে সাময়িকীটির সম্পাদক হিতেশ শংকর বলেন, চীনা কমিউনিস্ট পার্টির সহায়তায়ই আমিরের চলচ্চিত্র চীনের বাজারে ভালো ব্যবসা করছে।

এর আগে ২০১৫ সালে আমির খান একটি টিভি সাক্ষাৎকারে বলেছিলেন, তার স্ত্রী কিরণ রাও ভারতে থাকতে আতঙ্কিত বোধ করেন এবং সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন। ওই সাক্ষাৎকারের পরও সমালোচনা শুরু হয়; অনেক সংগঠন তাকে ভারত ছাড়া করার দাবি তোলে।

দেশটিতে বিগত বছরগুলোতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো তিন খানের অভিনীত চলচ্চিত্র, বিশেষত আমির ও শাহরুখ খানের চলচ্চিত্র বর্জনের আহবান জানায়।

 

সূত্র: আল জাজিরা

ট্যাগ: বলিউড
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close