মেসিকে কিনল ক্লাব ক্রুজেইরো, অফিসিয়াল ঘোষণা!

২৯ আগস্ট ২০২০, ০৪:২৩ PM

লিওনেল মেসি ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। তাকে কেনার লড়াইয়ে নেই বায়ার্ন মিউনিখের মতো ক্লাব। কারণ তাদের অর্থ নেই। পিএসজি আছে দোলাচলে। সেটাও আর্থিক কারণে। ইউরোপের আরও শীর্ষ ক্লাব শুধু পয়সা নেই বলেই মেসিকে কেনার কথা স্বপ্নেও ভাবছে না।

সেখানে মেসিকে দলে ভেড়ানোর ঘোষণা দিল ব্রাজিলের ক্লাব ক্রুজেইরো। যেখানে ব্রাজিলের ক্লাবগুলো ফুটবলার রপ্তানির দিকেই নজর দেয় বেশি। তরুণ প্রতিভা তুলে আনা এবং ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবের কাছে বিক্রিই মূল লক্ষ্য ব্রাজিলের ক্লাবগুলোর। সেখানে মেসিকে কেনার ঘোষণায় খটকা লাগবেই। শুধু খটকা নয়, বিষয়টি নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে।

খটকা লাগাই স্বাভাবিক। কারণ মেসিকে দলে নেওয়া তাদের পক্ষে সম্ভব না। সম্ভব হয়নি। শুধু তৈরি হয়েছে একটা বিভ্রান্তি। ক্রুজেইরোর অফিসিয়াল সাইট হ্যাক করা হয়েছে। এরপার ঘোষণা দেওয়া হয়েছে মেসির সঙ্গে চুক্তি করার। দেওয়া হয়েছে দুই পক্ষের বক্তব্যও।

ওই ওয়েবসাইটে ক্রুজেইরোর বক্তব্য দিয়ে বলা হয়েছে, মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। আর মেসির ভুয়া বক্তব্য দিয়ে লেখা হয়েছে, ‘ক্রুজেইরোয় যোগ দিতে পেরে আমি খুবই খুশি। এডেরসন মোরেইরার (কোচ) দলের অংশ হতে পেরে আমি গর্বিত। মিনেইরো স্টেডিয়ামে খেলার জন্য মুখিয়ে আছি। দ্রুতই দেখা হবে ভক্তরা।’

১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগ…
  • ০৫ অক্টোবর ২০২৬