পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

২৮ আগস্ট ২০২০, ১২:৩৪ PM

© সংগৃহীত

অসুস্থতার কারণে পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আজ শুক্রবার দিনের শেষদিকে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলন করবেন। জাপানী গণমাধ্যম এনএইচকে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিনজো আবে অসুস্থ। দুই সপ্তাহে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে তাকে। তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। সে কারণে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। শিনজো মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার বিষয়টিই সংবাদ সম্মেলনে বলবেন বলে জানা গেছে।

এর আগে ২০০৭ সালে অন্ত্রের প্রদাহ সমস্যা নিয়ে ক্ষমতা ছেড়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী। এবারও চিকিৎসা সংক্রান্ত কারণে ক্ষমতা ছাড়ছেন তিনি। এর আগে ক্ষমতা ছাড়লেও ২০১২ সালের নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষে বড় জয় নিয়ে ফের প্রধানমন্ত্রী হন তিনি।

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রধান হিসেবে ২০২১ সালের সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হবে। শিনজো আবের চেয়ে বেশি সময় জাপানে আর কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকেননি।

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬