পানিতে ডুবতে যাওয়া বন্ধুকে বাঁচাল তিন বছরের শিশু! (ভিডিও)

২৭ আগস্ট ২০২০, ০৯:১৫ AM

মাত্র তিন বছর বয়সে তার বয়সী আরেক শিশুকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে উদ্ধার করে রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার এমন উপস্থিত বুদ্ধি আর সাহসীকতার জাদু প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনদের। ব্রাজিলের পোলিয়ানা কনসোলে দে ওলিভেরা নামে এক মহিলা তার ফেইসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন।

তিনি জানিয়েছেন, তার ছেলে আর্থার তার বন্ধুকে জলে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া ঘটনাটিরই ভিডিও পোস্ট করেছেন পোলিয়ানা।

ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির সামনে একটি ছোট্ট সুইমিং পুলের সামনে খেলছে দুই শিশু। তারা পুলে পড়ে যাওয়া একটি সুইমিং রিং পানি থেকে টেনে তোলার চেষ্টা করছে। আর এই চেষ্টা করতে গিয়ে আর্থারের বন্ধুই পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে। আর্থার ভয় পেয়ে পালিয়ে না গিয়ে হাত বাড়িয়ে দেয় বন্ধুর দিকে। বন্ধুর হাত ধরে টেনে তুলে আনে সুইমিং পুল থেকে।

পোলিয়ানা, পোস্টে সবাইকে সতর্ক করে লিখেছন, যাদের বাড়িতে সুইমিংপুল এবং শিশু রয়েছে তাদের সতর্ক থাকা উচিত। যেন কোনও ভাবেই শিশুরা একা একা সেদিকে না চলে যায়।

 

পুরোটা দেখুন ভিডিওতে...

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬