দুই বোনকে দত্তক নিয়ে হিন্দুরীতিতে বিয়েও দিলেন বাবাভাই

২৬ আগস্ট ২০২০, ১২:২৪ PM

© সংগৃহীত

ছোটবেলায় বাবাকে হারিয়ে অনাথ দুই বোনের ভরণ-পোষণের দায়িত্ব কেউ নেয়নি। তখন এগিয়ে আসেন বাবাভাই পাঠান। দুই বোনকে দত্তক নিয়ে তাদের দায়িত্ব কাঁধে তুলে নেন। শুধু তাই নয়, নিজের সব পুঁজি খরচ করে বড়ও করেন।

সেই দুই অনাথ বোনকে শেষে হিন্দু রীতি মেনে বিয়েও দিয়েছেন। এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন বাবাভাই পাঠান নামের ওই মুসলিম। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

আরিফ শাহ নামে এক সাংবাদিক নিজের টুইটার অ্যাকাউন্টে বাবাভাই ও দুই হিন্দু বোনের ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, দত্তক নেওয়া দুই বোনকে বিয়ে দিয়ে বিদায় জানানোর সময় কান্নায় ভেঙে পড়েন বাবাভাই।

তার প্রশংসা করেছেন প্রতিবেশীরাও। তারা বলছেন, ধর্মীয় গোঁড়ামি ভেঙে তাদে প্রকৃত দাদা হয়ে উঠেছেন আহমেদনগরের বাবাভাই। টুইটারে ভারতীয় একজন লিখেছেন, ‘তিনিই প্রকৃত ভারতীয়। ভারতীয় সংস্কৃতি এই শিক্ষাই দেয় আমাদের।’

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬