শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল পাচ্ছেন বাইকার ফারহানা

২৫ আগস্ট ২০২০, ১১:৪৩ AM

শ্বশুরের কাছ থেকে এবার মোটরসাইকেল উপহার পাচ্ছেন গায়ে হলুদের সময় বাইক র‌্যালি করে ভাইরাল হওয়া ফারহানা আফরোজ। তিনি গণমাধ্যমকে বলেছেন, ছবি ভাইরাল হওয়া ও বিরূপ মন্তব্য কোন প্রভাব ফেলবে না তার জীবনে। শ্বশুরবাড়ির লোকজনের সাথে বোঝাপড়াটা ভালো। এসময় আগামীতেও বাইক রাইডিং অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

ফারহানা আফরোজের বাড়ি যশোর শহরে। গত ১৩ আগস্ট নিজের গায়ে হলুদ অনুষ্ঠানে এভাবে পোজ দিয়ে ব্যতিক্রমী আয়োজনটি করেন। যশোরে এমন ঘটনা আগে আর ঘটেনি বলে মত অনেকের। গত ১৪ আগস্ট পাবনার কাশিনাথপুরের হাসনাইন রাফির সঙ্গে বিবাহ হয় তার।

যশোর শহরের সার্কিট হাউস এলাকার বাসিন্দা ফারহানা। আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাফি গাজীপুরে কর্মরত। ফারহানা আফরোজ বলেন, ‘ঢাকায় বাইক চালিয়ে গায়ে হলুদের পোজ দেয়া কমন ব্যাপার। আমি বাইক চালাতে পারি। তাই ভাবলাম গায়ে হলুদের দিন বাইকেই এন্ট্রি দিব।’

ড্যাফোডিল ছাত্রীর বাইকে করে গায়ে হলুদের ভিডিও ভাইরাল

তিনি বলেন, ‘ভিডিও ধারণ, ছবি তোলা হল। শহর ঘুরলাম। সঙ্গে বন্ধুবান্ধব, স্বজনরা ছিল। তাদেরও একই রঙের পাঞ্জাবি ছিল।’ মূলত ব্যতিক্রমী কিছু করার ভাবনায় এমন আয়োজন বলে জানান তিনি।

ফারহানার বাড়ি যশোর শহরের সার্কিট হাউসের সামনে। ২০১১ সালে যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে ২০১৩ সালে আব্দুর রাজ্জাক কলেজ থেকে পাস করেন এইচএসসি। এখন ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে এইচআর-এ এমবিএ পড়াশোনা করছেন।

ফারহানা জানন, ২০০৭ সাল থেকে বাইক চালান তিনি। বিয়ের অনুষ্ঠানকে ব্যতিক্রমী করার ভাবনা থেকেই এমন আয়োজন করেছেন বলে জানিয়েছেন তিনি।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬