নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লি হত্যা মামলার রায় সোমবার

২৩ আগস্ট ২০২০, ১০:৪২ PM

© ফাইল ফটো

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গুলি চালিয়ে ৫১ মুসল্লিকে হত্যার ঘটনায় আগামীকাল সোমবার (২৪ আগস্ট) থেকে বিচারের রায় শুরু হচ্ছে। খবর রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, সোমবার থেকে ক্রাইস্টচার্চের উচ্চ আদালতে রায় ঘোষণা শুরু হবে। যা চার দিন স্থায়ী হবে। এ সময় নিহত এবং আহতদের পরিবারকে আদালতে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

২০১৯ সালের ১৫ মার্চ জুমার খুৎবা চলাকালে জঘন্য এ হত্যাকাণ্ড ঘটান ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার নাগরিক শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেনটন ট্যারান্ট। হত্যা এবং সন্ত্রাসবাদের অভিযোগে তার সাজা ঘোষণা করা হবে।এই ঘটনায় বিশ্ববাসী শোকে স্তব্ধ হয়ে পড়ে। ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার আইন কঠোর করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান।

রায় ঘোষণার সময় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর সামনে তার নৃশংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কেমন আছে, তা তুলে ধরা হবে। এদিকে গেলো মাসে ট্যারান্ট তার আইনজীবীদের বরখাস্ত করেন। ধারণা করা হচ্ছে রায়ের সময় সে নিজেই তার অবস্থান তুলে ধরবেন। আদালত থেকে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬