স্বামীর অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ট স্ত্রী, ডিভোর্স আবেদন

২২ আগস্ট ২০২০, ০৯:৪৪ PM
প্রতীকী

প্রতীকী

বেশি ভালোবাসেন স্বামী। ঝগড়াই করেন না। সেজন্য বিয়ের ১৮ মাসের মাথায় বিচ্ছেদের আবেদন জানালেন এক মহিলা। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের সম্বল জেলার।

ভারতের একটি সংবাদমাধ্যমকে ওই মহিলা জানিয়েছেন, স্বামী তাঁকে ‘অতিরিক্ত ভালোবাসেন’। বিয়ের পর ১৮ মাসে একবারও ঝগড়া হয়নি। সেজন্য একেবারে ‘অতিষ্ট’ হয়ে উঠেছেন তিনি।

মহিলার দাবি, সংসারের কাজ করেন স্বামী। রান্নাবান্নায় সাহায্য করেন। আমার স্বামী আমার উপর কখনও না চেঁচিয়েছে, না কখনও কোনও বিষয়ে আমায় হতাশ করেছে। এরকম পরিবেশে আমার দমবন্ধ লাগছে। যখনই আমি ভুল করি, তখনই আমায় ক্ষমা করে দেয় ও। আমি ওর সঙ্গে ঝগড়া করতে চাই।

তিনি জানান, তিনি একজনের সঙ্গে জীবন কাটাতে চান না যিনি সব বিষয়ে তাঁর সঙ্গে একমত হবেন। সেজন্যই শরিয়ত আইন মোতাবেক তিনি বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছেন। যদিও মহিলার দাবিতে রীতিমতো অবাক হয়ে যায় শরিয়ত আদালত। তারপর মহিলার আর্জি খারিজ করে দেওয়া হয়।

মহিলার স্বামীর জানান, তিনি ভুল কিছু করেননি। ভালো স্বামী হতে চেয়েছিলেন তিনি। আপাতত বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ: ভারত
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬