উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ

২১ আগস্ট ২০২০, ০৯:১৪ PM
মসজিদ উল আজম

মসজিদ উল আজম © সংগৃহীত

আলজেরিয়ায় অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন হবে আগামী পহেলা নভেম্বর। গতকাল বৃহস্পতিবার আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মাজিদ তাবুন মসজিদ পরিদর্শনকালে বিষয়টি জানিয়েছেন। আবদুল মাজিদ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম পরিদর্শন।

বলা হচ্ছে, মসজিদটিতে একসঙ্গে ১ লক্ষ ২০ হাজার মুসল্লি নামায আদায় করতে পারেন। তাই এই মসজিদকে বিশ্বের তৃতীয় সর্ববৃহত মসজিদের স্বীকৃতি দেয়া হচ্ছে। সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র মসজিদ হারম ও মদিনার মজিদ নববির পরই আয়তনের দিক থেকে এটি সবচেয়ে বড়। তাছাড়া মসজিদটির মিনার পৃথিবীর সর্ববৃহৎ মিনার।

আলজেরিয়ার সমুদ্র উপকূলে মসজিদ উল আজমের কাজ ২০১২ সালে শুরু হয়। এটিতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪০ কোটি ডলার। এই মসজিদটির মিনারও বিশ্বে সবচেয়ে সুউচ্চ, এর উচ্চতা ৮৭৪ ফুট। মসজিদটি আয়তনে প্রায় ২০ হাজার বর্গমিটার। মসজিদটি গত রমযান মাসে উদ্বোধনের কথা থাকলেও করোনার কারণে এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি।

মসজিদের বাইরে ১০ লক্ষ বই সমৃদ্ধ পাঠাগার থাকবে। ২১ হাজার ৮শ মিটারের এ লাইব্রেরি হলে এক সঙ্গে ২ হাজার লোক বসে বই পড়তে পারবে। মসজিদের পাশেই তিন স্তর বিশিষ্ট ১ লক্ষ ৮০ হাজার বর্গমিটারের আন্ডারগ্র্যাউন্ড গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এতে একসঙ্গে ৬ হাজার গাড়ি রাখা যাবে। ১৬ হাজার বর্গমিটারের দুটি কনফারেন্স হল রুমও রয়েছে মসজিদটিতে। একটিতে ১৫০০ এবং অপরটিতে ৩০০ আসন রয়েছে।

১৯৫৪ সালের এক নভেম্বর আলজেরিয়া বিদ্রোহ শুরু হয়। এ বিদ্রোহের মাধ্যমে আলজেরিয়া ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে। এ বছরের স্বাধীনতার দিনটিকে স্মরণীয় করতে এদিনই আলজেরিয়ার সর্ববৃহৎ মসজিদটি উদ্বোধন করা হবে।

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬