এবার চার্চকে মসজিদে রূপান্তরের নির্দেশ এরদোয়ানের

২১ আগস্ট ২০২০, ০৬:০৪ PM
প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান

প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান © ফাইল ফটো

তুরস্কের ইস্তাম্বুলে অর্থোডক্স খ্রিষ্টানদের একটি চার্চকে মসজিদে রূপান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। চার্চটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের ঠিক এক মাস পরে কারিয়ে মিউজিয়াম নামে পরিচিত চার্চটি মসজিদে রূপান্তর করার সিদ্ধান্তটি এলো। শুক্রবার (২১ আগস্ট) এ ব্যাপারে তুরস্ক সরকারি একটি গেজেট জারি করেছে।

দেশটির হাজার বছরের পুরোনো পুরাকীর্তির দিক থেকে এই জাদুঘর ভবনটির অবস্থান আয়া সোফিয়ার পরেই। এটি ইউরোপ ঘেঁষা ইস্তাম্বুলের ‘গোল্ডেন হর্ন’ এলাকার প্রাচীনতম নিদর্শন। ইস্তাম্বুলে খোরা এলাকায় এটি বাইজেন্টাইনরা চার্চ হিসেবে প্রতিষ্ঠা করেছিল। চতুর্দশ শতকের অসাধারণ সব দেয়াল চিত্র দিয়ে ভবনটির ভেতরের দেয়াল সুসজ্জিত।

পরবর্তীতে অটোমানরা ১৪৫৩ সালে কনস্টানটিনোপোল তথা বর্তমান ইস্তাম্বুল দখল করে নিলে গির্জাটি মসজিদে পরিণত করা হয়, নাম হয় কারিয়ে মসজিদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্ক ধর্ম নিরপেক্ষতার পথে হাঁটলে কারিয়ে মসজিদটিকে জাদুঘরে পরিণত করা হয়।

এর আগে গত মাসে আদালতের রায়ে ইস্তাম্বুল শহরের খ্যাতনামা আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করা হয়। ১৫০০ বছরের পুরোনো স্থাপনা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হায়া সোফিয়া একসময় খ্রিষ্টান ক্যাথেড্রাল ছিল। [সূত্র: আল-জাজিরা]

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬