করোনায় ইতালিতে চাকরি গেছে ছয় লাখ মানুষের

২১ আগস্ট ২০২০, ১১:৪১ AM

© ডয়েচে ভেলে

করোনা সংকটে ইতালিতে গত ফেব্রুয়ারি থেকে চাকরি হারিয়েছেন ছয় লাখ মানুষ। নতুন করে চাকরি পাওয়ার আশাও ছেড়ে দিচ্ছেন অনেকে। গত বুধবার ইতালির জাতীয় পরিসংখ্যান দপ্তর ইস্তাতের প্রধান জিয়ান কার্লো ব্লাঙ্গিয়ার্ডো এ তথ্য জানান।

চাকরিচ্যুতদের এখনও ক্ষতিপূরণ দেওয়াও সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন। ইস্তাতের প্রধান ব্লাঙ্গিয়ার্ডো এই পরিস্থিতিকে যথেষ্ট উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছেন। এই প্রবণতা দিনদিন বাড়বে বলে আশঙ্কা তার।

সাময়িক শ্রমিক এবং যাদের অভিজ্ঞতা কম তারাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন। সামনের দিনে চাকরির আবেদন করে কোনো লাভ হবে না বলেও মনে করছেন অনেক কর্মী, জানান ব্লাঙ্গিয়ার্ডো।

বর্তমান পরিস্থিতিতে রাজনীতিবিদদের হস্তক্ষেপের আহবান জানিয়েছেন তিনি। তাগিদ দিয়েছেন তরুণদের জন্য নতুন সুযোগ তৈরিরও। খবর: ডয়েচে ভেলে।

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬