বোনের হাতে অনেক ক্ষমতা ছেড়ে দিলেন কিম

২০ আগস্ট ২০২০, ১০:৪৯ PM

© সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব তাঁর বোন কিম ইয়ো জংয়ের হাতে তুলে দিয়েছেন। জানা যাচ্ছে, নিজের কাঁধ থেকে দেশের শাসনভার হালকা করতে এমন উদ্যোগ নিয়েছেন কিম।

দেশটির রাজধানী সিউলের পার্লামেন্টে এক শুনানিতে গোয়েন্দা সংস্থার নতুন প্রধান বলেন, কিম ইয়ো জং উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি বলেন, মিস ইয়ো এখন উত্তর কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছাড়াও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত নীতির প্রধান নির্ধারক। এখন প্রকৃতপক্ষে দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি তিনি।

জানা গেছে, নিজের বোন ছাড়াও বেশ কিছু ক্ষমতা ঘনিষ্ঠ কিছু সহযোগীর হাতেও তুলে দিয়েছেন কিম জং উন। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান বলেন, এখনো সামগ্রিক ক্ষমতার শীর্ষে রয়েছেন তিনি।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মনে করছে, জাতীয় বিভিন্ন নীতির ব্যর্থতার দায় শুধু যেন তাঁর ঘাড়ে না আসে, সে কারণেই হয়তো ক্ষমতা কিছুটা ভাগাভাগি করছেন উত্তর কোরিয়ার নেতা। [সূত্র: বিবিসি]

পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬