গণতন্ত্রের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, উত্তাল থাইল্যান্ড

২০ আগস্ট ২০২০, ০৯:০৩ PM
থাইল্যান্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ

থাইল্যান্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

সংবিধানে রাজতন্ত্রের ক্ষমতা হ্রাস ও নতুন নির্বাচনের দাবিতে থাইল্যান্ডে চলছে ছাত্রদের আন্দোলন। বিক্ষোভ দমাতে আন্দোলনকারীদের ধড়পাকড় শুরু করেছে দেশটির সরকার। বুধবার কিং মংকুট’স ইনস্টিটিউট অব টেকনোলজিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় তিন আঙুলের স্যালুট প্রদর্শন করেন তারা।

২০১৪ সালে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা ক্ষমতা দখলের পর গণতন্ত্রের দাবিতে বিক্ষোভের প্রতীক হয়ে উঠে এই স্যালুট। এই আন্দোলনে শুধু সরকার নয়, রাজতন্ত্রের বিপক্ষেও কথা বলছেন বিক্ষোভকারীরা। রাজা মহাভিজিরালোংকর্নের ক্ষমতা হ্রাসের ফলে সংবিধান পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন তারা।

আন্দোলনকারীরা মনে করেন, রাজতন্ত্রের পৃষ্ঠপোষকতাই বারবার সামরিক অভ্যুত্থানের জন্ম দিচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটিতে।

একসময় থাইল্যান্ডের রাজতন্ত্র কিংবা রাজার বিপক্ষে প্রকাশ্যে কথা বলা অকল্পনীয় ছিল। কিন্তু গত জুলাইতে এই ট্যাবু ভেঙে দিয়েছেন কয়েকজন আন্দোলনকারী। তাদের মধ্যে অগ্রগামী ৩৬ বছর বয়সি আইনজীবী আনোন নাম্পা। রাজাকে অবমাননা করা হলে ১৫ বছরের জেল হতে পারে- এমন আইন সত্ত্বেও তিনি ভয় পান না। বুধবার দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হয়েছেন আন্দোলনকারীদের এই পথিকৃৎ।

সরকারবিরোধী এই আন্দোলনের নেতৃত্বে এখন দেশটির শিক্ষার্থীরা। একমাস ধরে নিয়মিত তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। ছাত্রদের নেতা পারিক চিওয়ারাক রাজতন্ত্রের পুনর্গঠনে এরইমধ্যে ১০ দফা দাবি তুলে ধরেছেন। এখন পর্যন্ত ছাত্রদের এই বিক্ষোভ শান্তিপূর্ণ। নানা কর্মসূচি আর প্রতীকী কার্যক্রমে আন্দোলন চাঙ্গা রাখছেন তারা।

২০১৪ সালে ইংলাক সিনাওয়াত্রার তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় আসেন প্রায়ুথ চান-ওচা। ২০১৯ সালের জুলাইতে নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর আসনে বসেন তিনি। তবে সেই নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে। আন্দোলনের মূল কেন্দ্র ব্যাংককের ‘ডেমোক্রেসি মনুমেন্ট’। রাত দিন সেখানে চলছে বিক্ষোভ।

বিক্ষোভকারীরা মনে করে, ‘ভোট নয় ট্যাংকের জোরেই ক্ষমতা দখল করে আছেন প্রায়ুথ চান-ওচা’।

১৯৩২ সাল থেকে এখন পর্যন্ত ১৩টি সামরিক অভ্যুত্থান হয়েছে দেশটিতে। বারবার স্বৈরতন্ত্রের কবলে পড়ছে থাইল্যান্ড। বিক্ষোভকারীরা তার একটি স্থায়ী সমাধান চান।

তবে গত বছরের নির্বাচনে কারচুপি হয়েছে, আন্দোলনকারীদের এমন দাবি উড়িয়ে দিচ্ছেন প্রায়ুথ চান-ওচা। প্রধানমন্ত্রীর মতে, সাড়ে ছয় কোটির বেশি জনগণের বেশিরভাগই বিক্ষোভকারীদের সঙ্গে একমত নন। তারা যাতে রাজতন্ত্র নিয়ে কোনো কথা না বলে, সে বিষয়েও সাবধান করে দেন তিনি। [সূত্র: ডয়চে ভেলে]

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬