করোনায় চার সপ্তাহ পিছিয়ে নিউজিল্যান্ডের নির্বাচন

১৭ আগস্ট ২০২০, ১১:৪৬ AM

© ফাইল ফটো

করোনা ভাইরাসের কারণে এবার নিউজিল্যান্ডে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এক ঘোষণায় নির্বাচন পেছানোর কথা জানিয়েছেন। দেশটির জাতীয় নির্বাচন প্রায় এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

আগামী ১৯ সেপ্টেম্বর দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হবে ১৭ অক্টোবর। ‍গত রবিবার নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করেন জেসিন্ডা আর্ডার্ন।

জেসিন্ডা আর্ডার্ন বলেন, নির্বাচন পেছানোর এই সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশ নেওয়া সব দল আগামী নয় সপ্তাহ নির্বাচনী প্রচারণার জন্য সময় পেল। একই সঙ্গে নির্বাচন কমিশনও নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যথেষ্ট সময় হাতে পেল।

এর আগে নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি জানান দেশটির বিরোধী দলীয় নেতা জুডিথ কলিন্স। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা সম্ভব নয়।

গত ৩১ ডিসেম্বর চীনে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। অপরদিকে নিউজিল্যান্ডে প্রথম করোনা শনাক্ত হয় গত ফেব্রুয়ারিতে। দেশটিতে করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকেই কড়াকড়ি আরোপ করা হয়। ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একই সঙ্গে টানা টানা তিন মাস কোনো সংক্রমণ ধরা না পড়ায় রীতিমত সবাইকে অবাক করে দিয়েছে জেসিন্ডা আর্ডার্নের দেশ।

 

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬