কানাডায় নতুন হাইকমিশনার খলিলুর রহমান

১৭ আগস্ট ২০২০, ০৯:৩২ AM

© সংগৃহীত

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ড. খলিলুর রহমানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান হাইকমিশনার মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন তিনি। গতকাল রবিবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. খলিলুর রহমান রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিসিএস ১৯৮৫ ব্যাচের (পররাষ্ট্র) ক্যাডার। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও করোনাভাইরাস সেলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দিল্লি ও জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ড. খলিলুর রহমান। এ ছাড়াও তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) লিয়েনে দায়িত্ব পালন করেছেন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬