অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে ট্রাম্প

১৫ আগস্ট ২০২০, ০১:৫৯ PM

© সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অসুস্থ ছোট ভাই রবার্ট ট্রাম্পকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ছোট ভাইকে দেখতে ট্রাম্প নিউইয়র্কের প্রেসবিটারিয়ান হসপিটালে যান। তিনি প্রায় ৪৫ মিনিট হাসপাতালে অবস্থান করেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, ৭২ বছর বয়সী রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ। তবে ট্রাম্পের ভাই কী রোগে আক্রান্ত তা জানা যায়নি। তিনি ডোনাল্ড ট্রাম্পের আবাসন ব্যবসা ‘ইম্পায়ার’স রিয়েল এস্টেট’ এর সবকিছু দেখাশোনা করেন।  

হাসপাতালে ঢোকার আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি আশা করি সে ভালো আছে। সে খুব খারাপ সময় পার করছে।’

তিনি বলেন, ‘আমি খুব চমৎকার একজনকে ভাই হিসেবে পেয়েছি। দীর্ঘ সময় ধরে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক বিদ্যমান। সে এখন হাসপাতালে। আশা করছি সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তবে এখন তাকে কঠিন সময় পার করতে হচ্ছে।’

এর আগে গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন রবার্ট ট্রাম্প।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬