করোনাভাইরাস: মৃত্যুর তালিকায় এক ধাপ পিছালো বাংলাদেশ

১৫ আগস্ট ২০২০, ১২:১৭ PM

© ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাসে থমকে গেছে পুরো বিশ্ব। প্রতিনিয়তই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশ্বে করোনা ভাইরাস নিয়ে পরিসংখ্যানে দেখা গেছে গত সপ্তাহে ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে ২৮ নম্বরে ছিল বাংলাদেশের অবস্থান। তবে বর্তমানে সেটি এক ধাপ পিছিয়ে ২৯ নম্বরে এসেছে।

দেশে করোনায় মৃত্যুহার টানা ১০ দিন একই জায়গায় অবস্থান করছে। গত ৩ আগস্ট মৃত্যুহার ছিল ১.৩৩ শতাংশ। এর দুই দিন আগে ছিল ১.৩১ শতাংশ আর গতকাল শুক্রবার ছিল ১.৩২ শতাংশ।

অন্যদিকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন আগের তুলনায় কমে ১২ নম্বরে এসেছে। সেই সঙ্গে মোট শনাক্ত তালিকার শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম স্থানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল শুক্রবার এই পরিসংখ্যান দিয়েছে।

সরকারি তথ্যানুসারে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু ঘটেছে। নতুন শনাক্ত হয়েছে দুই হাজার ৭৬৬ জন। একই সময়ে সুস্থ হয়েছে এক হাজার ৭৫২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট শনাক্ত দুই লাখ ৭১ হাজার ৮৮১ জন। এর মধ্যে সুস্থ হয়েছে মোট এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন, মারা গেছে তিন হাজার ৫৯১ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গতকাল সকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত মোট রোগীর মধ্যে মৃত্যু ও সুস্থ হওয়াদের সংখ্যা বাদ দিলে পজিটিভ অবস্থায় আছে এক লাখ ১১ হাজার ৬৬৭ জন। এর মধ্যে চার হাজার ৫৭৬ জন হাসপাতালে ভর্তি আছে আর এক লাখ সাত হাজার ৯১ জন রোগী রয়েছে বাসায়। হাসপাতালে থাকা রোগীদের মধ্যে ৭ শতাংশের অবস্থা জটিল। বাকি ৯৩ শতাংশ আছে সাধারণ কভিড ইউনিটে।

 

ঈদের ছুটিতে নতুন গন্তব্য—কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’
  • ২৩ মার্চ ২০২৬
বিসিবির মিডিয়া কমিটির প্রধানের দায়িত্বে মোখসেদুল কামাল
  • ২৩ মার্চ ২০২৬
নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ
  • ২৩ মার্চ ২০২৬
দিনে দুপুরে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি, নগদ টাকাসহ স্ব…
  • ২৩ মার্চ ২০২৬
পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-ইমনরা
  • ২৩ মার্চ ২০২৬
রেল দুর্ঘটনা: স্ত্রীকে আনতে গিয়ে প্রাণ গেল স্বামীর
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence