জীবনমৃত্যুর সন্ধিক্ষণে প্রণব মুখার্জি

১১ আগস্ট ২০২০, ১২:১৫ PM

© ফাইল ফটো

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। সাবেক এই কংগ্রেস নেতাকে দিল্লির একটি সামরিক হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। মস্তিস্কে রক্তজমাটের পাশাপাশি করোনাতেও সংক্রমিত হয়েছেন প্রণব মুখার্জি।

সোমবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। জানা গেছে, সফলভাবেই সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আঘাতের কারণে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিলো। অস্ত্রোপচারে তা অপসারণ করা হয়। এরপর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, আগের দিন রাতে টয়লেটে পড়ে গিয়েছিলেন প্রণব মুখার্জি। তার মাথায় আঘাত লেগেছিল। মাথা ফাটেনি, কিন্তু স্নায়ুর কিছু সমস্যা দেখা দেয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে দেখা যায়, তার মাথায় রক্ত জমাট বেঁধে আছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা দরকার। তার জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েই ধরা পড়ে, তার কোভিডও হয়েছে। এ দিনই অস্ত্রোপচার করা হয় প্রণবের। তাকে ভেন্টিলেশনে দিয়ে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

৮৪ বছর বয়স্ক প্রণব কভিড ১৯-এ আক্রান্ত। সোমবার সকালে এক টুইটে নিজেই বিষয়টি নিশ্চিত করেন। গত এক সপ্তাহে কেউ তার সংস্পর্শে এলে তাকে সেলফ আইসোলেশনে থাকতে ও করোনা টেস্ট করাতে পরামর্শ দিয়েছেন ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা প্রণব।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬