‘পরিবারের সম্মান রক্ষার্থে’ প্রেমিক-প্রেমিকাকে কুপিয়ে হত্যা!

০৯ আগস্ট ২০২০, ১০:৪৩ PM

© সংগৃহীত

পরিবারের সম্মান রক্ষায় প্রেমিক যুগলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, হত্যার পর প্রমাণ মুছতে দুইজনের মৃতদেহ পুড়িয়ে ফেলারও চেষ্টা করে পরিবারের লোকজন। গতকাল শনিবার ভারতের বিহারের অওরঙ্গাবাদে এই ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ১৯ বছরের তরুণী আর ২২ বছরের তরুণ; দু'’জনেই অওরঙ্গাবাদের কাপাসিয়া গ্রামের বাসিন্দা। দু’‌ বছর ধরে সম্পর্ক রয়েছে তাঁদের। পুলিশের ধারণা, পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি।

অওরঙ্গাবাদের পুলিশ সুপার পঙ্কজ কুমার জানিয়েছেন, শনিবার সকালে বয়ফ্রেন্ডের বাড়ি যান তরুণী। খবর পেয়ে পৌঁছে যায় তাঁর পরিবারের লোকজন। তখন ছেলেটির বাড়িতে কেউ ছিলেন না। মেয়েটির দাদা তাঁকে ঘরে ফিরতে বলেন। মেয়েটি অস্বীকার করায় দু’জনকেই কুপিয়ে মেরে ফেলেন তিনি।

হত্যাকাণ্ডের পর তাদের মরদেহ নদীর তীরে পুড়িয়ে ফেলার জন্য নিয়ে যায়। স্থানীয় কয়েক জনের চোখে পড়ে বিষয়টি। খবর দেন থানায়। পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। দাহ বন্ধ করে অর্ধদগ্ধ দেহ দু'‌টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অওরঙ্গাবাদের পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো তিন জনকে আটক করেছে পুলিশ। সকলেই ওই তরুণ-তরুণীর পরিবারের সদস্য। তিনি জানিয়েছেন, এই ঘটনার পর এফআইআর দায়ের হয়েছে। দুই পরিবারের ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ছেলেটির দাদা এবং কাকাকেও আটক করা হয়েছে। এই ঘটনায় তাদেরও হাত রয়েছে বলে সন্দেহ পুলিশের।

সূত্র: আজকাল।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬