প্রতিবন্ধী মেয়েটি গণিতে পেয়েছিল ২, খাতা পুনর্মূল্যায়নে পেল ১০০!

০৮ আগস্ট ২০২০, ০৫:২২ PM

© সংগৃহীত

দশম শ্রেণির পরীক্ষার ফল বিপর্যয় ঘটেছিল সুপ্রিয়া নামের শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীর। প্রকাশিত ফলাফলে গণিত বিষয়ে সে পেয়েছিল মাত্র ২। তবে খাতা পুনর্মূল্যায়নের পর সেই বিষয়েই সুপ্রিয়া পেয়েছে ১০০ তে ১০০! ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। ভুক্তভোগী শিক্ষার্থী হারিয়ানার সরকারী সিনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

এমন অসঙ্গততির জন্য শিক্ষা বোর্ডের চরম অবহেলা আর দায়িত্বহীনতায়কেই দায়ী করেছেন সুপ্রিয়া। তিনি বলেন, আমার পরীক্ষার উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। ফলে বোর্ড পরীক্ষায় ভুল করে গণিতে মাত্র দুটি নম্বর দেওয়া হয়েছিল।

আংশিক অন্ধ সুপ্রিয়া জানিয়েছে, ‘গণিত পরীক্ষায় ২ নম্বর পেয়ে আমি হতবাক এবং দু:খিত হয়েছিলাম। আমার বাবা পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন এবং পুনরায় মূল্যায়নের পরে আমি ১০০ নম্বর পেয়েছি। অন্য কোনো শিক্ষার্থীর সাথে যেন এমন ঘটনা না ঘটে সেই দাবি জানাচ্ছি।’

সুপ্রিয়ার স্কুলের অধ্যক্ষ হৃষীকেশ কুন্ডু জানান, সুপ্রিয়া একজন কঠোর পরিশ্রমী শিক্ষার্থী। সে পড়াশোনায় ভাল এবং বিদ্যালয় পুনরায় খোলার পরে আমরা তাকে সম্মান জানাব।

উল্লেখ্য. গত ১০ জুলাই হরিয়ানার বোর্ড অব স্কুল এডুকেশন (বিএসএইচই) দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।

সূত্র : এএনআই।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
close