ভারতে পাচারের সময় ১২৬ কেজি বাংলাদেশি ইলিশ আটক করলো বিএসএফ

০৮ আগস্ট ২০২০, ০৮:৪৯ AM
জব্দকৃত ইলিশের বস্তা

জব্দকৃত ইলিশের বস্তা © সংগৃহীত

বাংলাদেশ থেকে চোরাই পথে ভারতে ঢোকার মুখে ১২৬ কেজি ইলিশ জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বুধবার রাতে বিএসএফের ১৭৯ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তা জব্দ করেন। বেআইনি পথে ইলিশ আনার অভিযোগে বিপ্লব শীল নামে এক ভারতীয় ট্রাক চালককে আটক করা হয়েছে।

বিএসএফের ডিআইজি (দক্ষিণবঙ্গ) এস এস গুলেরিয়া জানান, গত কয়েক বছরে বৃহত্তম এবং চলতি বছরেও এই প্রথম এক দফায় এত বিশাল পরিমাণ বাংলাদেশি ইলিশ জব্দ করা হলো। ট্রাকসহ চালক এবং ইলিশ স্থানীয় পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

বিএসএফের পক্ষ থেকে জানা গেছে, বাংলাদেশের বেনাপোল বন্দরে পণ্য খালাস করে ভারতে ফেরার সময় ওই ট্রাকটিতে ইলিশ ভর্তি ৯টি ব্যাগ তুলে দেওয়া হয়। আর তা রাখা হয় চালকের আসনের নিচে। এরপর পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর ওই ট্রাকটিতে রুটিন তল্লাশির পরই এই ইলিশ পাওয়া যায়।

বাংলাদেশ থেকে এই ইলিশ নিয়ে আসার জন্য চালকের কাছে শুল্ক বিভাগের কোনো ছাড়পত্র ছিল না। ওই ইলিশ ভারতীয় পাড়ে পৌঁছে দেওয়ার জন্য ওই চালক ৫ হাজার রুপি পারিশ্রমিক হিসেবে পান বলে জানা গেছে।

ট্যাগ: ভারত
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬