আড়াই হাজার ইউটিউব চ্যানেল বন্ধ!

০৭ আগস্ট ২০২০, ০৫:১৮ PM

© ফাইল ফটো

চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তিগত যুদ্ধ যেন থামছেই না। সম্প্রতি দুই দেশের কনস্যুলেট বন্ধ করে দেয়া ছাড়াও কয়েকটি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে উভয় দেশ। এবার নিষেধাজ্ঞা আরোপে একধাপ এগিয়ে গেল আমেরিকা। চীনের প্রায় আড়াই হাজার ইউটিউব চ্যানেল ডিলেট করেছে ইউটিউব।

জানা গেছে, ভুয়া ও বিতর্কিত কন্টেন্ট থাকায় এই অ্যাকাউন্টগুলো ডিলেট করা হয়েছে। ইউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ইউটিউবে চীন সম্পর্কিত ভুয়া খবরের বিষয়ে তদন্ত করেছে। তদন্তে অভিযুক্ত ২ হাজার ৫শ এরও বেশি চ্যানেল ডিলিট করে দেওয়া হয়েছে।

ইউটিউব জানিয়েছে, বেশিরভাগ চ্যানেলগুলোতেই অরাজনৈতিক ভিডিও থাকত। তবে ভিডিওগুলোর তথ্য ভুয়া। সে কারণেই কমিউনিটি গাইডলাইন মেনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের দূতাবাস। এর আগে এ জাতীয় কাজে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলো বেইজিং।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬