শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে পাকিস্তান

১০ জুলাই ২০২০, ১২:২৪ AM

© সংগৃহীত

পাকিস্তানের ফেডারেল শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতির উন্নতি হলে সরকারের এই সিদ্ধান্ত বহাল থাকবে এবং পর্যায়ক্রমে দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার দেশটির রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘জাতীয় কমান্ড ও অপারেশন সেন্টার (এনসিওসি) বৈঠককালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভপতিত্ব করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শিক্ষামন্ত্রী বলেন, তবে দেশে করোনভাইরাস পরিস্থিতিতে আগামী আগস্টের প্রথম এবং তৃতীয় সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার ব্যাপারেও এ সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

দেশটির শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল দুনিয়া নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানে কম ইন্টারনেট কভারেজ অঞ্চলে অনলাইন ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা প্রচুর অসুবিধার মুখোমুখি হয়েছিল।

প্রসঙ্গত, মার্চের শুরু থেকে পাকিস্তান সরকার করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল।

১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগ…
  • ০৫ অক্টোবর ২০২৬