বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান মারা গেছেন

০৩ জুলাই ২০২০, ১০:৫৩ AM

© বিবিসি

বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার ও নৃত্য পরিচালক সরোজ খান মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকা সরোজ খান মুম্বাইয়ের বান্দ্রার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ভারতের সংবাদ সংস্থা এএনআই'য়ের তথ্য অনুযায়ী, ৩ জুলাই ভোররাতের দিকে তার হার্ট অ্যাটাক হয়।

সম্প্রতি তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল, তবে তার রিপোর্ট নেগেটিভ আসে। ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির অভিজ্ঞ নৃত্য পরিচালকদের মধ্যে বেশ জনপ্রিয় একজন ছিলেন সরোজ খান।

১৯৪৮ সালে জন্ম নেয়া সরোজ খানের বলিউড ক্যারিয়ার শুরু হয় শিশু শিল্পী হিসেবে। পঞ্চাশের দশকে ব্যাক আপ নৃত্যশিল্পী হিসেবে বেশ কিছু সিনেমায় কাজ করেন।

এরপর ৭০-এর দশকে সহকারী নৃত্য পরিচালক হিসেবে কাজ শুরু করেন সরোজ খান। কোরিওগ্রাফার হিসেবে দুই হাজারের বেশি গানের কোরিওগ্রাফি করেছেন তিনি। ১৯৮০-এর দশকে শ্রীদেবী ও মাধুরি দিক্ষিতের মত বলিউড তারকাদের সাথে কাজ শুরু করার পর বলিউডে পরিচিত নাম হয়ে ওঠেন তিনি। শ্রীদেবী ও মাধুরি দু’জনই হিন্দি সিনেমার অত্যন্ত জনপ্রিয় কিছু গানে নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছেন।

দেবদাস সিনেমার ‘দোলা রে দোলা’, তেজাব সিনেমার ‘এক, দো, তিন’ গানগুলোর কোরিওগ্রাফি করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। সেরা কোরিওগ্রাফির জন্য তিনবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরষ্কারও পান। খবর: বিবিসি বাংলা।

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬