১০১ দিন পর ফের বসল ‘কফি হাউসের সেই আড্ডা’

০৩ জুলাই ২০২০, ০৯:০৯ AM

© ফাইল ফটো

মান্না দের সেই বিখ্যাত গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’। সেই আড্ডাটা ছিলো না দীর্ঘ ১০১ দিন। করোনার আদলে স্তব্ধ হয়ে গিয়েছিল এই কফি হাউস। এবার এই আড্ডাখানা খুলছে। গত বুধবার সকাল ১১টায় কলকাতায় ঐতিহ্যবাহী কফি হাউসের দরজা খুলে দেওয়া হয় নাগরিকদের জন্য।

জানা গিয়েছে, এখন থেকে কফি হাউস খোলা থাকবে সন্ধ্যা ছটা পর্যন্ত। আগে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকত এটি। তবে এখন একতলা ও দ্বিতল মিলিয়ে ৫০টি টেবিল। আগে ছিল দুই তলা মিলিয়ে ১০০টি টেবিল।

আর প্রতি টেবিলে চারজন গ্রাহকের বসার অনুমতি মিলছে কফি হাউসে। চলছে ঘনঘন স্যানিটাইজেশন। প্রতিবার সর্বাধিক ১০০ জন গ্রাহককে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

তবে, কফি হাউস কর্তৃপক্ষের উদ্বেগ, কীভাবে টেবিল ছাড়তে বলা হবে গ্রাহকদের। কারণ আগে ঘণ্টার পর ঘণ্টা টেবিলে বসে চলত বাঙালি আড্ডা। ১৯৪২ থেকে চলে আসা এই প্রথা ভাঙতেই এখন গলদঘর্ম কলেজ স্ট্রিট কফি হাউসের কর্মীরা।

তাই ফুড মেনু কমিয়ে গ্রাহকের উপস্থিতি সময় কমানোর পক্ষেই জোর দিয়েছে তারা।

এ বিষয়ে ভারতীয় কফি কর্মী সমবায় সংগঠনের সচিব তপন কুমার পাহাড়ি বলেন, ‘আমরা ফের ১০১ দিন পর দরজা খুলতে পারলাম। আমরা স্যানিটাইজিং, থার্মাল স্ক্যানিং সবকিছুর ব্যবস্থা রেখেছি।’

কফি হাউস খোলার প্রথম দিনেই আবেগে গা ভাসাতে আসা অনীশা ঘোষের দাবি, ‘গত ১৯ বছর ধরে কফি হাউসে আসছি। শেষ তিন মাস আসতে পারিনি। তাই যখন খবর পেলাম আজ থেকে কফি হাউস খুলছে। ছুটে চলে এলাম।’

 

খবর: এনডিটিভি

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন…
  • ২০ এপ্রিল ২০২৬
রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
  • ২০ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬