পাঁচিল টপকে পালিয়ে লাশ হয়ে ফিরল দশম শ্রেণির ছাত্রী!

০২ জুলাই ২০২০, ০২:১৪ PM

© জি২৪ঘন্টা

রাতে মেয়ের মোবাইল ফোনে একটা কল এসেছিল, বাড়ির লোকেরা সেটা শুনেছেন। কিন্তু ওই ফোন পেয়ে যে মেয়ে পাঁচিল টপকে পালাবে, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি কেউ। সকালে উঠে প্রতিবেশীদের কাছেই শুনলেন, মেয়ের দেহ উদ্ধার হয়েছে এলাকারই পুকুরে। দশম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার দক্ষিণ বাকসারা এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত থেকে নিখোঁজ ছিল দক্ষিণ পালপাড়ার ওই ছাত্রী। আজ বৃহস্পতিবার সকালে এলাকারই একটি পুকুর থেকে উদ্ধার হয় দেহ। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লোকেদের অভিযোগ, তাকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তার মোবাইল ফোন পাওয়া যায়নি।

পরিবারের সদস্যদের অনুমান, রাতে খাওয়ার পর যখন বাকিরা ঘুমিয়ে পড়ে, তখন বাড়িরই পাঁচিল টপকে বেরিয়ে যায় সে। পরিচিত বন্ধুরা তাকে ফোন করে ডেকেছিল বলে অভিযোগ। কী কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে ওই ছাত্রীর দুই বন্ধুর দিকে আঙুল তুলেছে পরিবার। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ছাত্রীর বাবা বলেন, ‘কিছুতেই বুঝতে পারছি না কী ঘটে গেল। তবে মেয়েকে খুন করা হয়েছে এটা নিশ্চিত আমি। পুলিশ দোষীদের গ্রেফতার করুক।’ খবর: জি২৪ঘন্টা।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close