ব্যর্থতার দায় নিয়ে নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

০২ জুলাই ২০২০, ১১:০৯ AM

© ফাইল ফটো

মহামারি করোনা পরিস্থিতির মধ্যে নিউজিল্যান্ডে ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউন দিয়েছিল দেশটির সরকার। জুন মাসেই বেশ কিছু পদক্ষেপ সফল প্রমাণিত হয়। তবে এরই মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে দেশটি থেকে ভাইরাস মুক্ত অবস্থান থেকে সরে আসার একটা সম্ভাবনা দেখা গিয়েছে।

এদিকে করোনা নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড এখন পর্যন্ত সফল একটি দেশ মনে করা। তবে সাম্প্রতি একজন গুরুতর অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য নির্ধারিত সময়ের আগেই আইসোলেশন থেকে মুক্ত করে দেয়া হয় দুইজনকে। পরবর্তীতে তাদের কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হয়।

বেশিরভাগ দেশেই মাত্র দুজন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়া নিয়ে মাথা ঘামাতো না, কিন্তু এমন ঘটনা নিউজিল্যান্ডে একটা তোলপাড় ফেলে দেয়।

জানা গেছে, এরই মাঝে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক পদত্যাগপত্র জমা দেন এবং প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন সেটি গ্রহণ করেন করেন। পদত্যাগের বিষয়ে ডেভিড ক্লার্ক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় যে সকল সিদ্ধান্ত নেয়া হয়েছে সেগুলোর পুরো দায়ভার আমি নিচ্ছি।

 

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬