অবশেষে মাস্ক পরতে রাজি হলেন ট্রাম্প

০২ জুলাই ২০২০, ১০:০৮ AM

© ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকলেও কখনও মাস্ক পরার ওপর দেশটি কড়াকড়ি করতে চাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেও জনসম্মুখে মাস্ক পরতে অনীহা প্রকাশ করেছেন। ট্রাম্প মনে করে ভাইরাস সংক্রমণ কমাতে মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই।

বিশ্বের অন্য রাষ্ট্রপ্রধানদের মতো, জনসম্মুখে ট্রাম্পকে মাস্ক পরা অবস্থায় দেখাও যায়নি খুব একটা। তবে এবার সুর বদলেছেন ট্রাম্প। ফক্স নিউজকে ট্রাম্পে জানিয়েছেন, তিনি মাস্ক পরতে পারেন। জনকোলাহলপূর্ণ স্থানে থাকলে তিনি মাস্ক পরবেন। মাস্ক পরলে তাকে লন রেঞ্জারের (কাল্পনিক চরিত্র) মতো দেখা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

এর আগে ট্রাম্পকে মাস্ক পরতে বলেছিলেন তার দল রিপাবলিকান পার্টির এক জ্যৈষ্ঠ নেতা। এর একদিন পর এমন ঘোষণা দিলেন ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, তিনি এখনো বিশ্বাস করেন করোনাভাইরাসের বিলুপ্তি ঘটবে।

 

সূত্র: বিবিসি

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close