৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ করে উল্টো বিপদে ভারত!

৩০ জুন ২০২০, ১০:১৭ AM

© ফাইল ফটো

দু’দেশের সীমান্ত সংঘাতের জেরে অস্পষ্ট লিখন আগেই পড়া যাচ্ছিল। এবার সরকারি ঘোষণা দিল ভারতের কেন্দ্র। ইউসি, টিকটিকসহ বন্ধ ৫৯টি চীনা অ্যাপ। এর জেরে কার্যত ঘুম উড়েছে ওই কোম্পানিগুলিতে কর্মরত ভারতীয়দের।

ইউসি নিউজ, টিকটক, হ্যালোসহ একাধিক চাইনিজ অ্যাপের ভারতের মূল অফিস রয়েছে দিল্লি, নয়ডা, গুরগাঁও এলাকায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকসহ প্রচুর তরুণ-তরুণী কাজ করেন ওই অ্যাপগুলোতে। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর নিজেদের ভবিষ্যত নিয়ে সংশয়ে ভুগছেন তাঁরা।

কেন্দ্রের পাঠানো তালিকাভুক্ত বেশ কয়েকটি অ্যাপে কর্মরত সাংবাদিক থেকে শুরু করে কন্টেন্ট রাইটাররা জানাচ্ছেন, এই পরিস্থিতিতে যথেষ্ট চিন্তায় রয়েছেন তাঁরা। তবে সোমবার রাত পর্যন্ত অফিসিয়ালি তাঁদেরকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। সব কিছুই রয়েছে স্বাভাবিক।

চাকরি হারানোর আশঙ্কায় থাকা সাংবাদিকেরা কেউ জানাচ্ছেন তাঁরা হয়তো ফিরে আসতে পারেন কলকাতায়। আবার অনেকের বক্তব্য কলকাতায় না, বরং দিল্লিসহ ওই এলাকাতেই অন্য সংবাদমাধ্যমে কাজ খুঁজবেন তাঁরা। চাইনিজ অ্যাপে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানিয়েছেন, এখনই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে বারণ করা হয়েছে তাঁদের।

উল্লেখ্য, যে অ্যাপগুলি ব্যান করা হয়েছে সেই অ্যাপগুলোতে হিন্দি, ইংরেজি ছাড়াও দেশের বেশ কয়েকটি স্থানীয় ভাষা রয়েছে। এরমধ্যে রয়েছে বাংলা, তামিল, তেলেগু, মালায়লামসহ একাধিক ভাষা। কর্ণাটক, কেরল, পশ্চিমবঙ্গ, ওড়িশাসহ বেশ কয়েকটি রাজ্য থেকে সাংবাদিকেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন ওই অ্যাপগুলোতে। ফলে আপাতত গভীর দুশ্চিন্তায় ভুগছেন তাঁরা।

অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এইসব অ্যাপের ডেটা গিয়ে জমা হত ভারতের বাইরে থাকা কোনও সার্ভারে। সেইসব সার্ভার চীনে রয়েছে বলেই জানা যায়। তাই এইসব অ্যাপ ভারতের নিরাপত্তার জন্য ক্ষতিকর হয়ে উঠছিল বলে অভিযোগ। খবর: কলকাতা২৪।

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬