ভারতের রাজধানীতে আক্রমণ করল পঙ্গপাল (ভিডিও)

২৭ জুন ২০২০, ০৬:৩৭ PM

© সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও জেলার গুরুগ্রামে পৌঁছেই রাজধানী দিল্লিতে হানা দেয় পঙ্গপালের দল। আজ শনিবার সকালে গুরুগ্রামের আকাশ ছেয়ে যায় পঙ্গপালে। কোটি কোটি পঙ্গপাল দখল নেয় গুরুগ্রাম। সেখান থেকে দুপুরেই কয়েক কোটি পঙ্গপাল হানা দেয় দিল্লিতে। দক্ষিণ দিল্লির ছতরপুরে হামলা চালায় তারা।

এদিকে পঙ্গপাল মোকাবেলায় দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই গোটা দিল্লি ও সংলগ্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করেছেন। প্রশাসনকে তত্‍পর হওয়ার নির্দেশ দিয়েছেন।

পঙ্গপালের দল প্রথমেই হামলে পড়বে ফসলের ওপর। তাই দিল্লির কৃষি দপ্তর প্রতিটি জেলা প্রশাসককে বিশেষ অ্যাডভাইজরি ইস্যু করেছে। গুরুগ্রামসংলগ্ন কৃষিজমিগুলোতে গিয়ে পরিস্থিতি দেখার জন্য কৃষি দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের পঙ্গপাল সতর্কতা বিভাগের প্রধান কে এল গুর্জর জানিয়েছেন, আজ সকাল সাড়ে ১১টা নাগাদ পঙ্গপালের দল গুরুগ্রামে ঢোকে। মুহূর্তের মধ্যে তারা ২ কিমি এলাকায় ছেয়ে যায়।

এর আগে মে মাসে পঙ্গপালের দল প্রথম হামলা চালায় ভারতের রাজস্থানে। তারপর পাঞ্জাব, মহারাষ্ট্র ও গুজরাটে। বিশেষজ্ঞরা বলছেন, ৪ প্রজাতির পঙ্গপাল রয়েছে ভারতে। মরুভূমির পঙ্গপাল, পরিযায়ী পঙ্গপাল, বম্বে পঙ্গপাল ও গাছ পঙ্গপাল। এর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক হলো মরুভূমির পঙ্গপাল।

ভিডিওটি দেখুন এখানে...

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬