মদিনা শরিফ করোনা মুক্ত

২৭ জুন ২০২০, ০৬:১০ PM

© ফাইল ফটো

মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র শহর হিসেবে পরিচিত সৌদি আরবের মদিনা শরিফ। আর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় পবিত্র এই শহরকে কোভিড-১৯ মুক্ত বলে ঘোষণা দিয়েছে। খবর গলফ নিউজ।

গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মদিনাকে করোনামুক্ত ঘোষণা করার আগে বুধবার পরযন্ত মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন করোনা রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ। মদিনায় প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করেন। তাদের আর কেউ কভিড-১৯ এ আক্রান্ত নন।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে সৌদি আরব সরকার এবারের হজ সীমিত পরিসরে করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশগ্রহণ করতে পারবে না। স্থানীয় সৌদি ও সৌদিতে বসবাসরত বাইরের দেশের লোকজনই শর্তসাপেক্ষে এবার হজে অংশগ্রহণ করত পারবে।

এ ছাড়াও করোনার কারণে দীর্ঘদিন স্থবির থাকা সৌদি আরবের বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দেশটির সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে।

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬