সিঙ্গাপুর

স্কার্ট পরা ছাত্রীদের অশ্লীল ভিডিও ধারণ করে শাস্তির মুুখে স্কুলশিক্ষক

২৭ জুন ২০২০, ০৫:৫২ PM

© ফাইল ফটো

স্কার্ট পড়ে স্কুলে আসা ছাত্রীদের মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করতেন শিক্ষক। একটি দু’টি নয়, তিন বছরে এমন ১৬০টি ভিডিও করেছেন ওই শিক্ষক। সিঙ্গাপুরের একটি স্কুলের এই ঘটনা সামনে এনেছে চ্যানেল নিউজ এশিয়া।

নিউজ এশিয়ার ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৬০টি ভিডিও করেছেন ওই শিক্ষক। আর এই ঘটনায় সম্প্রতি অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করেছে সিঙ্গাপুরের আদালত। আগামী জুলাই মাসে রায় ঘোষণা করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে স্কুলের মোট ১৫টি অনুষ্ঠানে আট জন ছাত্রীর ভিডিও ধারণ করেন ওই শিক্ষক। ২০১৬ সালের আট ছাত্রীর, ২০১৭ সালে ৩২ জন ছাত্রীর ১০৫টি ভিডিও এবং সবশেষ ২০১৮ সালের জুলাই পর্যন্ত ৩৬টি অনুষ্ঠানে ৩৯টি ভিডিও ধারণ করেন ওই শিক্ষক। প্রতিটি ভিডিওর সময় মাত্র ১০-১৫ সেকেন্ড।

ঘটনার সত্যতা শিকার করেছে সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গুরুতর এই অভিযোগ পাওয়ার পর কয়েক মাস আগেই অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। তারপর পুলিশকে জানানো হয়। তার বক্তব্য, অভিযুক্ত বিকৃত যৌন মানসিকতা থেকেই এই ঘটনা ঘটিয়েছে।

আগামী ১৪ জুলাই তাকে আদালতে তোলা হবে। সিঙ্গাপুরের আইন অনুযায়ী তার এক বছরের জেল ও বিপুল পরিমাণ টাকা জরিমানা হতে পারে।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬